তিন দিনের সফরে চীন গেলেন শিক্ষামন্ত্রী
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১৬:০০
তিন দিনের সফরে চীন গেলেন শিক্ষামন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

চীনের উদ্দেশে তিন দিনের সফরে ঢাকা ছেড়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


বুধবার (১৪ অক্টোবর) ঢাকা ত্যাগ করেন তিনি।


এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।


সফরকালে মন্ত্রী চীনের তিয়ানজিনে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২৬’-এ অংশ নেবেন।


এ ছাড়া ‘ওয়ার্ল্ড ভোকেশনাল কলেজ স্কিলস কম্পিটিশন ২০২৬’-এর চূড়ান্ত পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার।


সফরে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক স্বাক্ষরেরও কথা রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com