ঢাকায় বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৩
ঢাকায় বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গুঁড়ি গুঁড়ি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৬ ঘণ্টার জন্য ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং প্রধানত হালকা বৃষ্টি হতে পারে। এ সময়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা হালকা কমে যাওয়ার আভাস রয়েছে।


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির কারণে সাময়িকভাবে গরমের অনুভূতি কিছুটা কমতে পারে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার ঢাকায় সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ৫১ মিনিটে। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com