সংসদ ভবনের ক্যামেরা ক্রয়ে দুর্নীতি হয়নি: হুইপ এ বিএম আশরাফ
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১৫:৩৭
সংসদ ভবনের ক্যামেরা ক্রয়ে দুর্নীতি হয়নি: হুইপ এ বিএম আশরাফ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সংসদ ভবনের ক্যামেরা ক্রয়ে কোন আর্থিক দুর্নীতি হয়নি। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে তথ্যের গড়মিল আছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এ বিএম আশরাফ উদ্দিন নিজান।


বৃ্‌হস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনের মধ্যাহ্নভোজের বিরতিতে তিনি একথা জানান। তবে কেনাকাটায় পদ্ধতিগত বিচ্যুতি হয়েছে বলে শিকার করেন এ সংক্রান্ত গঠিত তদন্ত কমিটির সদস্যরা।


হুইপ উল্লেখ করেন, এই কেনকাটার সঙ্গে বর্তমান সংসদের কেউ জড়িত ছিল না। বাজার দরের অতিরিক্ত দামও তদন্তে পাওয়া যায়নি। ঠিকাদারকেও এখনো অর্থ পরিশোধ করা হয়নি। কাজটি উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে।


২০২৬ এর জানুয়ারিতে সংসদ ভবনের ক্যামেরা লেন্সসহ আনুষঙ্গিক কেনাকাটায় হরিলুট হয়েছে বলে একটি সংবাদ মাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। এরপর সরকার ও বিরোধী দল মিলে ৫ সদস্য কমিটি গঠন করা হয়। কমিটি ৩ কার্যদিবস পর পূ্রণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com