রাজধানীতে বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৯:৫১
রাজধানীতে বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে আবারও বেড়েছে তাপমাত্রা। আজ আকাশ মেঘলা থাকলেও দিনের তাপমাত্রা বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।


রবিবার (১২ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানা যায়।


এতে বলা হয়েছে, শুষ্ক আবহাওয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে।


আজ রবিবার ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


সারা দেশের পূর্বাভাসে আবহাওয়া অফিস বলেছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com