প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১৬:৪৪
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট প্রতিনিধিদলের সাক্ষাৎ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৩টায় জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে।


সাক্ষাতে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্টের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক।


প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com