
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে।
মরদেহবাহী বিমান বাংলাদেশের বিজি ৫৮৫ ফ্লাইটটি রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা ১ মিনিটে বাংলাদেশে অবতরণ করে। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দিলারা হাফিজের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
দিলারা হাফিজ শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]