তিন লাখ মেট্রিক টন ডিজেল ক্রয়ের অনুমোদন
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১১:০৩
তিন লাখ মেট্রিক টন ডিজেল ক্রয়ের অনুমোদন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে (দরপত্র বা প্রতিযোগিতা ছাড়া) মোট তিন লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।


বৃহস্পতিবার (২৬ মার্চ) অনলাইনে আয়োজিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা ২০২৫-২৬ অর্থ বছরের ২৯তম এবং ২০২৬ সালের ৬ষ্ঠ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।


সভায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক, অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২টি প্রস্তাবনার মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টে লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ১ লাখ মেট্রিক টন ডিজেল ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।


এছাড়া একই প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য সুপারস্টার ইন্টারন্যাশনাল গ্রুপের কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ২ লাখ মেট্রিক টন ইএন ৫৯০ মাত্রার ডিজেল ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com