দুপুরের মধ্যে চার জেলায় ঝড়ের পূর্বাভাস
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৭
দুপুরের মধ্যে  চার জেলায় ঝড়ের পূর্বাভাস
বিবার্তা প্রতিবদেক
প্রিন্ট অ-অ+

দেশের ৪ জেলায় দুপুরের মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস।


বুধবার (২৫ মার্চ) সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, বুধবার দুপুর ১টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেটের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহবৃষ্টি হতে পারে।


এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com