ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ২৩:১৪
ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ চারটি থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদমর্যাদার কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হয়েছে।


মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এ বদলির তথ্য নিশ্চিত করা হয়েছে।


এতে বলা হয়েছে, ডিএমপির উত্তরা পশ্চিম থানার বর্তমান ওসি কাজী মো. রফিক আহমেদকে গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে। অন্যদিকে, গুলশান বিভাগের বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরকে উত্তরা পশ্চিম থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বনানী থানার শূন্যপদে দায়িত্ব পেয়েছেন ডিএমপি লাইনওয়ারের কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম।


বদলির এ আদেশে আরও জানানো হয়, ডিএমপি লাইনওয়ারের অপর এক কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।


ডিএমপি কমিশনারের নির্দেশক্রমে এই বদলি অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com