
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্ণবাদ ও বর্ণবৈষম্য সংক্রান্ত সকল আন্তর্জাতিক সনদে বাংলাদেশের স্বাক্ষরের ওপর জোর দিয়ে এর সকল রূপের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
রবিবার (২১ মার্চ) আন্তর্জাতিক বর্ণবৈষম্য নিরসন দিবস উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের এক স্মারক সভায় ভাষণ দেয়ার সময় তিনি বর্ণবাদ নির্মূল, সমতা প্রতিষ্ঠা এবং মানবিক মর্যাদা সমুন্নত রাখতে বৈশ্বিক প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানান।
রাখাইন ও গাজায় চলমান বর্ণবৈষম্যের কথা তুলে ধরে ড. খলিলুর রহমান জোর দিয়ে বলেন যে, ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনার লক্ষ্যগুলো বাস্তবায়ন থেকে বিশ্ব সম্প্রদায় এখনও অনেক দূরে।
পররাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে অভিবাসী শ্রমিকদের বঞ্চনা, শোষণ এবং ন্যায়বিচার প্রাপ্তির সীমিত সুযোগের মতো প্রতিবন্ধকতাগুলোর কথাও তুলে ধরেন, যা জাতিসংঘের মূল নীতিগুলোকে ক্ষুণ্ণ করে।
সমতা ও মানবাধিকারের প্রতি বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ড. রহমান বর্ণবাদমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলকতা, শান্তিপূর্ণ সহাবস্থান ও শক্তিশালী মানবাধিকার প্রতিষ্ঠান গড়ে তোলার প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং একই সাথে শিক্ষায় বৃহত্তর বিনিয়োগ, বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ জোরদার করার আহ্বান জানান।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]