
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। উই আর ভেরি হ্যাপি।
তিনি বলেন, আমাদের জন্য এখন চ্যালেঞ্জ সুষ্ঠুভাবে ভোট গ্রহণ। আগামী এক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি এ কথা বলেন।
এদিন রাতে যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এসব তথ্য জানান।
প্রধান উপদেষ্টার বরাত দিয়ে শফিকুল আলম জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশে উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে।
তিনি বলেন, কেউ কারোর বিরুদ্ধে কটু কথা বলছেন না। কোনো অভদ্র আচরণ ও অভদ্র কথা হচ্ছে না। এটি আমাদের রাজনীতি ইতিহাস ও সংস্কৃতির জন্য এই খুবই ইতিবাচক পরিবর্তন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]