শাহবাগে দ্বিতীয় দফায় পুলিশ-ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সংঘর্ষ
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২১
শাহবাগে দ্বিতীয় দফায় পুলিশ-ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সংঘর্ষ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।


এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।


প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা যমুনা অভিমুখে মিছিল শুরু করলে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে। এতে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনার পর আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শাহবাগ সড়কে অবস্থান নিতে গেলে ফের পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।


পুলিশের ধাওয়ায় অনেকে শাহবাগের কাটাবন মোড়ের দিকে রুট পরিবর্তন করে মিছিল নিয়ে যান। আন্দোলনকারীরা কাটাবন, ইন্টারকন্টিনেন্টাল ও মৎস্যভবন এলাকায় অবস্থান করছেন। এই তিন রুটে আপাতত যান চলাচল বন্ধ আছে।


এর আগে বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অনেকে আহত হন।


ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ইমরান হোসেন বলেন, এখন পর্যন্ত ২০-২৫ জন রোগী এসেছে। অনেকেরই ভর্তি ছাড়া চিকিৎসা চলছে।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ইনকিলাব মঞ্চের বিক্ষুব্ধ লোকজন পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা ঘেরাওয়ের চেষ্টা করেন। এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ জলকামানের ওপর উঠে সেটি ক্ষতি করার চেষ্টা করেন। এ অবস্থায় জনস্বার্থে পুলিশ অ্যাকশনে যেতে বাধ্য হয়।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com