পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৪
পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক দিন আগে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন আট কর্মকর্তাকে বদলি করেছে সরকার।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১-এর উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।


প্রজ্ঞাপন অনুযায়ী,পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি মো. সাইফুজ্জামান ফারুকীকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়েছে। এছাড়া খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে। রাজশাহীর সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সিআইডিতে এবং এস এম আশরাফুজ্জামানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।


অন্যান্য বদলির মধ্যে রাজশাহীর সারদার অতিরিক্ত পুলিশ সুপার বর্তমানে সুপারনিউমারারি এসপি সাহেব আলী পাঠানকে জিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) করা হয়েছে। রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. রাশীদুল হাসানকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) সংযুক্ত করা হয়েছে। এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার এবং বর্তমানে সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়ার অ্যান্টি টেররিজম ইউনিটের পূর্ববর্তী বদলি আদেশটি বাতিল করা হয়েছে।


নির্বাচন কমিশনের নির্দেশনা ও প্রশাসনিক প্রয়োজনে এই রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই মূলত মাঠ পর্যায়ের ও গুরুত্বপূর্ণ ইউনিটের কর্মকর্তাদের দায়িত্বের এই পরিবর্তন। নতুন কর্মস্থলে যোগদানের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।



বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com