
কাস্টমসের ৩ কমিশনার, ৪ যুগ্ম কমিশনার, ৫ অতিরিক্ত কমিশনার, ৮ উপকমিশনার ও ১৮ জন সহকারী কমিশনারকে একযোগে ঢাকা থেকে দেশের বিভিন্ন কাস্টমস হাউজে এবং দেশের বিভিন্ন কাস্টমস হাউজ থেকে ঢাকায় বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের পৃথক পাঁচটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলির নির্দেশনা দেওয়া হয়।
এর মধ্যে একটি আদেশ ৩ ফেব্রুয়ারি এবং অপর ৪টি আদেশ ৫ ফেব্রুয়ারি জারি করা হয়।
বদলি হওয়া তিন কমিশনার হলেন— আবুল বাশার মো. শফিকুর রহমান, মো. মাহাফুজুর রহমান (চলতি দায়িত্ব) ও মো. জাকিন হোসেন (চলতি দায়িত্ব)।
চার যুগ্ম কমিশনার হলেন— মো. আল আমিন, সুমন দাস, মাজেদুল হক ও মহিবুর রহমান ভুঞা।
পাঁচ অতিরিক্ত কমিশনার হলেন— কামনাশীষ, মোহাম্মদ সেলিম শেখ, রাকিবুল হাসান, মিনহাজ উদ্দিন ও আব্দুল রশিদ মিয়া।
আট উপকমিশনার হলেন— মোহাম্মদ সাইফুর রহমান, প্রভাত কুমার সিংহ, নুরুন নাহার লিলি, তানজিলা ইয়াসমিন, জোবায়দা খানম, রবীন্দ্র কুমার সিংহ, মো. মশউর রহমান ও আলী রেজা হায়দার।
সহকারী কমিশনাররা হলেন— শুভ্র দেব মণ্ডল, অপূর্ব সাহা, আবদুস সাত্তার, ফয়ছাল আহম্মদ, মো. শওকত হোসেন, দীপু রাম রায়, সামিয়া নিশাত, মো. আইয়ুব, ফিরোজ হোসেন বিশ্বাস, আসিবুল হক, রেবেকা সুলতানা রীমা, আবু সালেহ আব্দুন নূর, মিনহাজ উদ্দিন আহমেদ সৌরভ, মো. শাহাদাত হোসেন, মো. আবদুল্লাহ, একেএম জামিউল আলম, আব্দুস সালাম ও মোস্তফা কামাল।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]