
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারাদেশে ৫ লাখ ৬০ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। সে লক্ষ্যে আমাদের সবার নির্বাচনি প্রস্তুতি দরকার। প্রথমবারের মতো প্রতিটি জেলায় আমরা এ আয়োজন করছি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশ শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচনে আনসার সদস্যরা মূল ভূমিকা পালন করবে। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন মোতাবেক সুরক্ষা অ্যাপসের মাধ্যমে তাদের কার্যক্রম হচ্ছে। প্রত্যেকটি ভোট কেন্দ্রে আমাদের ২ থেকে ৩ জনকে অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হবে। সুরক্ষা অ্যাপসে মাধ্যমে নির্বাচনের দিন কোনো ঝামেলার রিপোর্ট দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল স্ট্রাইকিং ফোর্স সক্রিয়ভাবেই সেখানে হাজির হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
তিনি বলেন, নির্বাচনি ভোটকেন্দ্র রাজনৈতিক প্রভাবমুক্ত করতে সকল ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা আগের প্রচলিত অনিয়মের ধারা থেকে বের হতে পেরেছি। যেই অনিয়ম করবে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।
এসময় জেলা আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট রেজাউল ইসলামসহ বিভিন্ন উপজেলা থেকে আগত আনসারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টাঙ্গাইলের ৮টি আসনে নির্বাচনে ১৩ হাজার ৫ শতাধিক আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]