
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাভার উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার, পুলিশ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ ও বাংলাদেশ স্কাউটস উদ্যোগে মব ভোটিং কেন্দ্রে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, যারা নির্বাচন নিয়ে দ্বিধায় আছে তারা অল্প লোক তারা বিদেশে পালিয়ে থেকে নির্বাচন নিয়ে দ্বিধার কথা বলছেন তাদের সাহস থাকলে দেশে এসে কথা বলুক।
আগামী নির্বাচনে সবাই ভোটে কেন্দ্রে যাবে তাহলে তাদের মুখে কালি পড়বে জানিয়ে তিনি আরও বলেন, র্যাবের পোশাক পরিবর্তনের চেষ্টা করা হবে বলেও বলেন তিনি।
এসময় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি, পুলিশের মহাপরিদর্শক বাহারুলআলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]