র‌্যাবের নাম পাল্টে ‌এসআইএফ রাখল সরকার
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৯
র‌্যাবের নাম পাল্টে ‌এসআইএফ রাখল সরকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বা র‍্যাবের নাম পরিবর্তন করেছে সরকার। নতুন নাম রাখা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ।


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাহিনীটির কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। র‌্যাবের পোশাকও পরিবর্তন করা হবে।


২০০৪ সালের ২৬ মার্চ গঠিত হয় বিশেষ বাহিনী র‌্যাব এবং একই বছরের ১৪ এপ্রিল তাদের কার্যক্রম শুরু করে।


দ্য আর্মড পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৯ (সংশোধনী ২০০৪) অনুসারে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যদের নিয়ে র‍‍্যাব গঠিত হয়। র‍‍্যাবের সদর দফতর ঢাকার উত্তরায় অবস্থিত।


বিবার্তা/এমবি


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com