
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা থানা পুলিশ।
সোমবার (২ ফেব্রুয়ারি) উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. রফিক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গৃহকর্মী নির্যাতনের ঘটনায় একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। সর্বশেষ সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, এ ঘটনায় মোট চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অপর দুই আসামি হলেন- শফিকুর রহমানের বাসার অপর দুই গৃহকর্মী রুপালী খাতুন এবং মোছা. সুফিয়া বেগম।
২০২৪ সালের ৪ সেপ্টেম্বর এমডি হিসেবে নিয়োগ পান সাফিকুর রহমান।
ড. মো. সাফিকুর রহমান ১৯৮৬ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রেইনি কমার্সিয়াল অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ, পরিচালক প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস সাপোর্ট এবং পরিচালক বিপণন ও বিক্রয় হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি ট্যারিফ, মার্কেট রিসার্চ, রিজারভেশন, কার্গো প্রভৃতি শাখায় কাজ করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুর, থাইল্যান্ড ও গ্রিস স্টেশনে কান্ট্রি ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সুদীর্ঘ পেশাগত জীবন শেষে তিনি ২০১৭ সালে অবসরে যান।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]