শিরোনাম
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২০, ২১:২৬
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদকে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে দুই বছরের জন্য নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে শাবান মাহমুদ এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদের জন্য তার চুক্তিভিত্তিক এই নিয়োগ কার্যকর হবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com