
একই খাবার বারবার ফ্রিজ থেকে বের করে গরম করা এবং আবার ঠান্ডা করে রাখার অভ্যাস শরীরের জন্য বিপজ্জনক হতে পারে? বিশেষ করে কয়েক ধরনের খাবারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। কারণ, ঠিকমতো সংরক্ষণ না করলে খাবারে ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা থেকে ফুড পয়জনিংয়ের আশঙ্কা থাকে।
১. ভাত
অনেক বাড়িতেই আগের দিনের ভাত ফ্রিজে রেখে পরের দিন গরম করে খাওয়ার অভ্যাস রয়েছে। কিন্তু রান্না করা ভাত ঠিকমতো সংরক্ষণ না করলে তাতে ‘ব্যাসিলাস সেরিয়াস’নামের ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এই ব্যাকটেরিয়া থেকে ফুড পয়জনিং হতে পারে। বিশেষ করে রান্নার পর দীর্ঘক্ষণ ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ভাত ফেলে রাখলে ঝুঁকি বাড়ে। তাই ভাত রান্নার পর দ্রুত ঠান্ডা করে ফ্রিজে রাখুন। খাওয়ার সময় যতটা প্রয়োজন, ততটাই বের করে গরম করুন।
২. চিকেন কারি
চিকেনের তরকারি বা মাংসের ঝোল একাধিকবার গরম করা ঠিক নয়। বারবার গরম ও ঠান্ডা করার ফলে খাবারের তাপমাত্রার পরিবর্তন ঘটে। ঠিকমতো সংরক্ষণ না হলে এই পরিস্থিতিতে ব্যাকটেরিয়া বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই পুরো পাত্র বারবার গরম না করে ছোট ছোট পাত্রে খাবার ভাগ করে রাখুন। খাওয়ার আগে যতটা প্রয়োজন, শুধু সেই অংশটুকুই গরম করুন।
৩. মাছ ও সামুদ্রিক খাবার
মাছ এবং সামুদ্রিক খাবার তুলনামূলক দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাই রান্না করা মাছ দীর্ঘক্ষণ ঘরের তাপমাত্রায় রেখে দেওয়া উচিত নয়। বারবার গরম ও ঠান্ডা করলে খাবারের গুণমান নষ্ট হওয়ার পাশাপাশি খাদ্যসুরক্ষার ঝুঁকিও বাড়তে পারে। রান্নার পর অবশিষ্ট মাছ দ্রুত ফ্রিজে তুলে রাখুন। খাওয়ার আগে প্রয়োজনমতো গরম করুন।
৪. ডিম
ডিমের অমলেট, স্ক্র্যাম্বলড এগ কিংবা ডিমের কারি—যে কোনও পদই রান্নার পর দীর্ঘক্ষণ বাইরে ফেলে রাখা উচিত নয়। ডিমের তৈরি খাবার ঠিকমতো সংরক্ষণ না করলে তাতে ব্যাকটেরিয়া জন্মানোর আশঙ্কা থাকে। তাই রান্নার পর দ্রুত ফ্রিজে রাখুন। খাওয়ার সময় যতটা প্রয়োজন, ততটাই বের করে গরম করুন।
৫. ক্রিম বা দুধ দিয়ে তৈরি গ্রেভি
পনির বাটার মশলা, ক্রিমি পাস্তা কিংবা দুধ দিয়ে তৈরি বিভিন্ন সসও বারবার গরম করা উচিত নয়। দুগ্ধজাত উপাদান দিয়ে তৈরি খাবার দীর্ঘক্ষণ ঘরের তাপমাত্রায় পড়ে থাকলে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই এই ধরনের খাবার ছোট পাত্রে ভাগ করে ফ্রিজে রাখুন। খাওয়ার আগে প্রয়োজনীয় অংশটুকু গরম করে নিন।
শুধু খাবার গরম করলেই তা নিরাপদ হয়ে যায় না। রান্নার পর খাবার দ্রুত ফ্রিজে রাখা, দীর্ঘক্ষণ বাইরে ফেলে না রাখা এবং বারবার পুরো পাত্র গরম না করাই ভালো।
বিবার্তা/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]