ব্রাজিলে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৬
ব্রাজিলে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় আলাগোয়াস রাজ্যে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারটি শিশুও রয়েছে। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আল জাজিরার।


মঙ্গলবার রাজ্যের সাও জোসে দা তাপেরা শহরের কাছে একটি বাঁকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে উল্টে যায়। বাসটিতে প্রায় ৬০ যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় কেউ কেউ বাস থেকে ছিটকে পড়েন, আবার অনেকে বাসের নিচে চাপা পড়েন।


স্থানীয় প্রশাসন জানায়, নিহতদের মধ্যে ৭ নারী, ৫ পুরুষ ও ৪ শিশু রয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।


ব্রাজিলের গণমাধ্যম জানায়, বাসটি সেয়ারা রাজ্যে অনুষ্ঠিত একটি ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। প্রতি বছর ২ ফেব্রুয়ারি ওই উৎসবে হাজারো মানুষ অংশ নেন।


উদ্ধার কাজে অংশ নেওয়া আলাগোয়াস এভিয়েশন ডিপার্টমেন্টের পরিচালক কর্নেল আন্দ্রে মাদেইরো বলেন, বাসটি বাঁকে গিয়ে উল্টে যায়। এটি খুবই ভয়াবহ ও জটিল একটি দুর্ঘটনা।


দুর্ঘটনায় আহতদের একটি গুরুতর আহত শিশুও রয়েছে। সবাই বর্তমানে চিকিৎসাধীন।


আলাগোয়াসের গভর্নর পাওলো দান্তাস নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।


উল্লেখ্য, ব্রাজিলে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারান।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com