ভারতের এনডিসি প্রতিনিধি দল ঢাকায়
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২
ভারতের এনডিসি প্রতিনিধি দল ঢাকায়
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) থেকে ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে। দলটি স্ট্রাটেজিক নেইবারহুড স্টাডি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসেছে বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, এনডিসি প্রতিনিধি দলে ভারতীয় সশস্ত্র বাহিনী, বেসামরিক খাত ও বন্ধুত্বপূর্ণ বিদেশি রাষ্ট্রগুলোর সশস্ত্র বাহিনীর ১৫ জন কর্মকর্তা ও সদস্য রয়েছেন।


ঢাকায় পৌঁছানোর পর প্রতিনিধি দলটি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে মতবিনিময় করে।


প্রতিনিধি দলটি তাদের সফরের অংশ হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আতিথেয়তা লাভ করবে এবং বাংলাদেশের ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com