এবার ভারতের হাসপাতালে আগুনে পুড়ে ৩ নবজাতকের মৃত্যু
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০৯:৫২
এবার ভারতের হাসপাতালে আগুনে পুড়ে ৩ নবজাতকের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে একটি সরকারি হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুন লেগে তিন নবজাতকের মৃত্যু হয়েছে।


সোমবার (২৪ আগস্ট) ভোরে হাসপাতালের তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ার পর এই ঘটনা ঘটে।


এসময় চিকিৎসাধীন আরও বহু নবজাতককে দ্রুত সরিয়ে নেয়া হয়। মূলত আগুনে গুরুতর দগ্ধ ও ধোঁয়ায় শ্বাসকষ্টে ওই তিন নবজাতকের মৃত্যু হয়েছে।


সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় একটি ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয় বলে হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে।


এ সময় মহারাষ্ট্রের অমরাবতী জেলা নারী হাসপাতালের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে (এসএনসিইউ) ৩৯ জন নবজাতক ভর্তি ছিল।


আগুন ছড়িয়ে পড়ার পর তাতে গুরুতর দগ্ধ হয়ে ও ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তিন নবজাতকের মৃত্যু হয়। পরে চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্য কর্মীরা দ্রুত ওই ওয়ার্ডে ছুটে যান এবং নবজাতকদের সরিয়ে নেয়া শুরু করেন।


উদ্ধার অভিযান চলার সময় চিকিৎসা সরঞ্জামগুলো সংযোগ বিচ্ছিন্ন করে আক্রান্ত এলাকা থেকে নবজাতকদের অন্যত্র সরিয়ে নেয়া হয়। গুরুতর অবস্থায় থাকা ছয় নবজাতককে চিকিৎসার জন্য কাছের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com