ভারত
ভারতে প্রবল বাতাস-ভারি বৃষ্টিতে মন্দিরের দেয়াল ধস, নিহত ৬
প্রকাশ : ১৩ মে ২০২৬, ২০:৪৬
ভারতে প্রবল বাতাস-ভারি বৃষ্টিতে মন্দিরের দেয়াল ধস,  নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের মহারাষ্ট্রের সাংলি জেলায় প্রবল বাতাস ও ভারি বৃষ্টির কারণে একটি মন্দির প্রাঙ্গণের দেয়াল ও টিনের চাল ধসে ছয় ভক্ত নিহত এবং আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন।


মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তরা। খবর এনডিটিভি’র।


জানা যায়, পশ্চিম মহারাষ্ট্র জেলার জাঠ তহসিলের মোথেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে ঘটনাটি ঘটেছে।


পুলিশ জানিয়েছে, প্রতি মঙ্গলবার সাধারণত বিপুল সংখ্যক ভক্ত মন্দিরে আসেন।


সাংলির পুলিশ সুপার তুষার দোশি বলেন, ‘মন্দির প্রাঙ্গণে প্রায় ৩৫০ জন ভক্ত ছিলেন। সন্ধ্যায়, প্রবল ঝোড়ো হাওয়া ও ভারি বৃষ্টি এলাকাটিতে আঘাত হানলে ভক্তরা একটি দেয়াল ঘেঁষে এবং টিনের নিচে আশ্রয় নেন। দেয়াল ও টিনের ছাউনিগুলো হঠাৎ ধসে পড়লে ভক্তরা আটকা পড়েন।’


এই ধসে ছয় ভক্ত নিহত ও আরও ১২ থেকে ১৪ জন আহত হয়েছেন বলে জানান তুষার।


আহত ভক্তদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের চিকিৎসা চলছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com