৭ নভেম্বর সরকারি ছুটির দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ২০:৫১
৭ নভেম্বর সরকারি ছুটির দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার কর্তৃক নির্ধারিত কর্মসূচি পালনে দেশের সব শিক্ষাপ্রষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।


মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার কর্তৃক নির্ধারিত কর্মসূচি প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। চিঠিতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে দিবসের তাৎপর্য তুলে ধরে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।


এ ছাড়া অন্য এক চিঠিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করতে বলা হয়েছে।


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটির দিন নির্ধারিত থাকলেও বর্ষপঞ্জি অনুযায়ী এ বছর ৭ নভেম্বর পড়ছে শনিবার। স্বাভাবিক নিয়মেই শনিবার সরকারি চাকরিজীবী ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটির দিন।


তবে অধিদপ্তরের নতুন এই নির্দেশনা অনুযায়ী বিশেষ কর্মসূচি, পতাকা উত্তোলন, আলোচনা সভা ও প্রতিযোগিতায় অংশ নিতে ওই দিন শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হচ্ছে। ফলে নির্ধারিত সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com