ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ৩২৯
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১৮:০৫
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ৩২৯
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


২২ জুন, রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৬৫ জনই ঢাকার বাইরের।


চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩২ জন, যাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৫ জন নারী।


এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন সাত হাজার ৭৫৮ জন, যার মধ্যে চার হাজার ৫৮২ জন পুরুষ ও তিন হাজার ১৭৫ জন নারী।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com