
রাষ্ট্রদ্রোহীতায় জড়িতদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেছেন,
তবে কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, জনগণকে নিয়ে মোকাবেলা করা হবে। কেউ ক্ষমা পাবেন না।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠন আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিরোধী দলের সমালোচনা করে আযম খান বলেন, আপনারা সহযোগিতা করুন।
অযথা বিরোধিতা করবেন না। আপনারা যদি অযথা বিরোধিতা করেন, অপ্রয়োজনে লং মার্চ-বিক্ষোভ করেন। অপ্রয়োজনে সরকারকে আজেবাজে কথা বলেন। তাহলে উসকানি পাবে ওই ফ্যাসিবাদ।
আপনারা কি ফ্যাসিবাদকে উসকানি দিচ্ছেন, আপনাদের তাহলে ভালো হবে না। আসুন জাতীয় ঐক্য গড়ে তুলি দেশটাকে গড়ে তুলি।
তিনি আরো বলেন, যদি গঠনমূলক ভূমিকা পালন করেন। আগামীতেও ভোট পাবেন। মনে রাখবেন, আগামী নির্বাচনও হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।
আর দিনের ভোট রাতে হবে না, আর সিল মারার নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। বিরোধী দল যদি গঠনমূলক ভূমিকা পালন না করেন আগামী নির্বাচনে আরো অনেক কম সিট পাবেন।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল করিম অটল প্রমুখ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]