
রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৫টা ৪৭ মিনিটে কোকাকোলা গেটের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন লাগে। পরে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনের ঘটনায় সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুন নেভানোর পর পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়।
পুলিশ বলছে, কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি থামিয়ে হেলপার টয়লেটে গিয়েছিলেন। চালক বাসটি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় পেছন দিক থেকে দুর্বৃত্তরা বোতলে করে পেট্রোল নিক্ষেপ করে অগ্নিসংযোগ করে। এতে বাসটি পুড়ে যায়। তবে বাসে যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
ডিএমপির বাড্ডা জোনের এডিসি আল আমিন হোসাইন বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা অগ্নিসংযোগ করেছে বলে ধারণা করা হচ্ছে। পুড়ে যাওয়া বাসটি সরানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। যান চলাচল শুরু হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]