এসআরবি ও শিল্প পুলিশ প্রধানসহ ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে রদবদল
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১৯:২৬
এসআরবি ও শিল্প পুলিশ প্রধানসহ ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে রদবদল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

বাংলাদেশ পুলিশের সাত ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।


মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।


জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


প্রজ্ঞাপনে মো. আহসান হাবীব পলাশকে এসবি ঢাকার মহাপরিচালক (অতিরিক্ত আইজি) পদ থেকে বদলি করে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি; ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি থেকে বদলি করে এসবি ঢাকার মহাপরিচালক (অতিরিক্ত আইজি); মো. সায়েদুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি থেকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি; গাজী জসীম উদ্দীনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি পদ থেকে বদলি করে পুলিশ টেলিকম সংস্থা, রাজারবাগের অতিরিক্ত আইজি; ইসরাইল হাওলাদারকে জিএমপির পুলিশ কমিশনার (ডিআইজি) পদ থেকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি; মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি থেকে বদলি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) এবং মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি থেকে বদলি করে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com