
করের টাকার সঠিক ব্যবহার এবং এ বিষয়ে জনগণকে জানানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রশিদ আল মাহমুদ তিতুমীর।
শনিবার (১৬ মে) রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে ‘রেভিনিউ মোবিলাইজেশন, ইস্যু অ্যান্ড অপশন’, শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, করের টাকা সঠিভাবে ব্যয় না হলে নাগরিকরা কর দিতে উৎসাহ পাবেন না।
এ সময় সংস্কার বিষয়ে তিনি বলেন, সংস্কার আমাদের অবশ্যই করতে হবে; এবং সেটি বাংলাদেশের মতো করে করতে হবে।
অনুষ্ঠানে নাগরিকের দেয়া কর কোথায় খরচ হবে আগামী বছর থেকে করদাতাকে জানানো হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]