ফরিদপুরে বাস চাপায় বাবা-ছেলে নিহত
প্রকাশ : ১৬ মে ২০২৬, ১২:২৭
ফরিদপুরে বাস চাপায় বাবা-ছেলে নিহত
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের চাকা মেরামতের সময় অজ্ঞাত একটি বাসের চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন।


শনিবার (১৬ মে) ভোর সাড়ে চারটার দিকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল ও বামনকান্দা এলাকার মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে।


নিহত ব্যক্তিরা হলেন- যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার ইউসুফ আলী (৫০) ও তার ছেলে ইয়াকুব আলী (২৬)। ইয়াকুব মালবাহী ট্রাকটির চালক ছিলেন। তার বাবা ইউসুফ আলী সহকারী হিসেবে সঙ্গে কাজ করতেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি মালবাহী ট্রাকের পেছনের একটি চাকা বিকল হয়ে গেলে চালক ইয়াকুব আলী সড়কের এক পাশে ট্রাকটি থামান। পরে তিনি ও তার বাবা ইউসুফ আলী চাকা মেরামতের কাজ শুরু করেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। এ সময় সড়কের উপর বাবা-ছেলের মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল।


শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিহতদের মধ্যে ছেলে ট্রাকের চালক এবং বাবা সহকারী ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com