হামে আক্রান্তদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত চিকিৎসা দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ : ১৫ মে ২০২৬, ১৭:৪৮
হামে আক্রান্তদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত চিকিৎসা দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন,হাম রোগীদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে ।


শুক্রবার (১৫ মে) বিকেলে মহাখালীর ডিএনসিসি হাসপাতাল পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমন কোনো চিকিৎসা নেই, যা হামের রোগীদের দেয়া হচ্ছে না। সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, স্বল্প সময়ে নানামুখী প্রতিকূলতায় পেরে ওঠা যাচ্ছে না।


তিনি বলেন, সরকার দ্রুত সময়ের মধ্যে হামের টিকার ব্যবস্থা করতে পেরেছে। তবে টিকার সুফল পেতে কিছুটা সময় লাগছে। পরিস্থিতির অবনতি হলে হাসপাতালে সক্ষমতা বাড়ানো হবে।


উল্লেখ্য, সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে নতুন করে ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে মাত্র ২ মাসেই দেশজুড়ে হাম ও এর উপসর্গে মোট ৪৫১ জনের মৃত্যু হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com