হামে ২ মাসে সারাদেশে ঝরল ৪৫১ প্রাণ
প্রকাশ : ১৫ মে ২০২৬, ১৬:৪০
হামে ২ মাসে সারাদেশে ঝরল ৪৫১ প্রাণ
প্রিন্ট অ-অ+

দেশে হামে বেড়েই চলছে প্রাণহানি। হাম আক্রান্ত্র ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশু মারা গেছে। এ নিয়ে হামে প্রাণহানি দাঁড়াল ৪৫১ জনে।


শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯২ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১১১ জন। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৩ জনে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৫ হাজার ৬১১ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৪১৬ জন। এই সময়ের মধ্যে ৪০ হাজার ১৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন।


মৃত্যুর পরিসংখ্যানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৮ জন শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মারা গেছে আরও ৪ জন শিশু। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যুর সংখ্যা ১২ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৩৭৭ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৭৪ জন। অর্থাৎ এই সময়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪৫১ জনে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com