নিলামে আরও ৪ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ২১:৫০
নিলামে আরও ৪ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ৪০ মিলিয়ন বা ৪ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।


বৃহস্পতিবার (১৪ মে) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।


কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র জানান, নিলামের মাধ্যমে পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৪০ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।


এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে চলতি মে মাসে এ পর্যন্ত নিলামের মাধ্যমে মোট ২১ কোটি ডলার কেনা হয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত ২০২৫-২৬ অর্থবছরে মোট ৫৮৮ কোটি ৩৫ লাখ বা ৫ দশমিক ৮৮ বিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com