দেশে ভোটার বেড়ে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন
প্রকাশ : ১৪ মে ২০২৬, ১৪:০৭
দেশে ভোটার বেড়ে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।


বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা এই তথ্য জানিয়েছেন।


তিনি জানান, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে এ পর্যন্ত ভোটার বাড়ল ছয় লাখ ২৮ হাজার ৫৭ জন। আগে ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার।


সব মিলিয়ে দেশে ভোটার এখন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন ও নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক ৫ শতাংশ।


অর্থাৎ দেশে ভোটার বাড়ল ছয় লাখ ২৮ হাজার ৫৭ জন। ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com