
আসন্ন কোরবানির ঈদে বাংলাদেশে কোন পশু সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশিদ।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসুচী উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
মন্ত্রী এ সময় আরও বলেন, বাংলাদেশে যেন ভারত থেকে চোরাই পথে গরু না আসতে পারে সেজন্য সরকার যথেষ্ট সজাগ রয়েছে, আমরা বডার গার্ড বিজিবির সাথে কয়েকটা মিটিং করেছি যাতে করে কোন গরু আসতে না পারে, শুধু কোরবানির গরুই না বর্তমানে বাংলাদেশ মাংসে স্বয়ংসম্পূর্ণ, কৃষকেরা এখন যানে কি করে গরু লালন পালন করতে হয় সব কিছুই ডেভলাব হয়েছে তাই দেশের বাইরে থেকে গরু আনার কোন প্রয়োজন নেই। কোরবানির ঈদে এক কোটি গরু মহিষ ভেড়া কোরবানী হয় বলেও বলেনতিনি।
পরে তিনি বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএ) বৃক্ষ রোপণ করেন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।
এসময় ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা.দেওয়ান মো. সালাউদ্দিন বাবু,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ারহোসেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ কামরুল আহসান উপস্থিত ছিলেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]