নিলামে আরও ২ কোটি ৫০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ২৩:১৮
নিলামে আরও ২ কোটি ৫০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন বা ২ কোটি ৫০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।


বুধবার (১৩ মে) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, বুধবার নিলামের মাধ্যমে দু’টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২ কোটি ৫০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।


এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে চলতি মে মাসে এ পর্যন্ত নিলামের মাধ্যমে মোট ১৭ কোটি ডলার কেনা হয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত ২০২৫-২৬ অর্থবছরে মোট ৫৮৪ কোটি ৩৫ লাখ বা ৫ দশমিক ৮৪ বিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com