কোরবানির পশুর চামড়ার দাম বাড়ল
প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৭:২৪
কোরবানির পশুর চামড়ার দাম বাড়ল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন পবিত্র ঈদুল আজহা ঘিরে রাজধানীসহ সারাদেশের জন্য কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এতে কোরবানির গরু, খাসি ও বকরির চামড়ার দাম বাড়ানো হয়েছে।


বুধবার (১৩ মে) সচিবালয়ে আয়োজিত এক সভা শেষে এই নতুন দর ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে চামড়া সংরক্ষণ নিশ্চিত করতে দেশজুড়ে সরকারি অর্থায়নে বিনামূল্যে লবণ বিতরণের বিশেষ উদ্যোগও নিয়েছে মন্ত্রণালয়।


এদিন সচিবালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে ব্রিফিংকালে এ বিষয়ে জানান বাণিজ্যমন্ত্রী।


তিনি জানান, এ বছর গরুর কাঁচা চামড়ার দর ঢাকার ভেতরে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার প্রতি বর্গফুটের দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা।


এছাড়া, সারা দেশে প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম ২৫-৩০ টাকা এবং প্রতি বর্গফুট বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com