পাকিস্তানের বিপক্ষে টাইগারদের টেস্ট জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রকাশ : ১২ মে ২০২৬, ১৮:৩৯
পাকিস্তানের বিপক্ষে টাইগারদের টেস্ট জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


এর আগে ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের জয় পায় টাইগাররা। এর আগে পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুটি টেস্ট তাদের দেশেই জিতেছিল বাংলাদেশ; এবার জয় দেশের মাটিতে।


দলটির বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় টাইগারদের। মিরপুর টেস্টে ২৬৮ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। কিন্তু নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান গুটিয়ে যায় ১৬৩ রানেই।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com