
আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রবিবার (১২ এপ্রিল) ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। এটা স্বাভাবিক। কিন্তু বলার মতো কোনো কিছু হয়নি। যদিও বাজারে কিছু কিছু ব্র্যান্ডের তেলের সরবরাহ কম রয়েছে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জনগণের কথা ভেবে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না। দেশে কোনো পণ্যেরই দাম বাড়াতে চায় না সরকার।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]