
লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবতিহ জেলায় পৃথক তিনটি ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ হামলায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) দেশটির জাতীয় সংবাদ সংস্থা এনএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নাবাতিয়েহ জেলার কফর সির শহরে এক হামলায় চারজন নিহত হয়েছেন, তাদের মধ্যে একজন প্যারামেডিক রয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হন।
একই জেলার জেফতা শহরে আরেক হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লেবাননের সিভিল ডিফেন্সের একজন সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। এ ছাড়া তৌল শহরে আরেকটি হামলায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইসরাইলি বাহিনীর এই ধারাবাহিক হামলায় সাধারণ নাগরিক এবং উদ্ধারকারী দলের সদস্যরা হতাহত হওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সিভিল ডিফেন্সের সদস্যদের ওপর এই হামলার ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের বড় লঙ্ঘন হিসেবে দেখছেন স্থানীয় পর্যবেক্ষকরা। লেবাননের স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন বর্তমানে হতাহতদের উদ্ধারে কাজ করছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]