ইরানের জব্দকৃত সম্পত্তি মুক্ত করার সিদ্ধান্ত হয়নি: যুক্তরাষ্ট্র
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১৬:৫৫
ইরানের জব্দকৃত সম্পত্তি মুক্ত করার সিদ্ধান্ত হয়নি: যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে হোয়াইট হাউসের এক কর্মকর্তা।


শনিবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা।


প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদে শান্তি চুক্তি শুরু হওয়ার পরপর দাবি করা হয়েছিল কাতারসহ বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের সম্পদ ছাড়ে দিতে ওয়াশিংটন সম্মত হয়েছে।


তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এ তথ্য অস্বীকার করে বলেছেন, ইরানের জব্দ সম্পদ মুক্ত করার বিষয়ে এখনো কোনো ধরনের সমঝোতা হয়নি।


এই বিষয়ে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভিন্নমুখী তথ্য সামনে আসায় কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com