
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু দুদিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ।
শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে নামার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এসএম বাহাউদ্দিন জাকারিয়া ও সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার।
বর্তমানে সৈয়দপুর ক্যান্টনমেন্টের সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার বলেন, ‘দুই দিনের সফরে লালমনিরহাট সফরে যাওয়ার জন্য আজ সকালে ঢাকা থেকে বিমানযোগে এসে সৈয়দপুর বিমানবন্দরে নামেন আসাদুল হাবিব দুলু। এরপর রেস্টরুমে গিয়ে বসে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন। এমন সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। পরে তাকে দ্রুত সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
গফুর সরকার আরও বলেন, ‘এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে। ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হয়েছে সৈয়দপুর পৌঁছালে সেটিতে মন্ত্রীকে ঢাকায় নেয়া হবে।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]