রেল প্রতিমন্ত্রী
ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানানোর ব্যবস্থা নেয়া হবে
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১৫:২৮
ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানানোর ব্যবস্থা নেয়া হবে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানানো হয়, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।


শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।


প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান ও শহীদ শরিফ ওসমান হাদির জীবনের বিনিময়ে পাওয়া দেশকে আমরা নতুনভাবে গড়ে তুলতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই দেশ হবে গণতান্ত্রিক৷’


শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষা উপযোগী সুষ্ঠু পরিবেশ তৈরি করতে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’


নির্বাচনের পরে সব রাজনৈতিক ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলার উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে হাবিবুর রশিদ বলেন, ‘ভবিষ্যতে যাতে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানানো হয়, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


এ সময় জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় দেশকে আরও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com