
ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানের ইসলামাবাদ রাওয়ালপিন্ডি পৌঁছেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার প্রতিনিধি দল আলোচনার জন্য পৌঁছেছেন।
শরিনবার (১১ এপ্রিল) আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে,
গুরুত্বপূর্ণ এই আলোচনায় অংশ নিতে এর আগে শনিবার (১১ এপ্রিল) ভোরে ইসলামাবাদে পৌঁছায় ইরানের একটি প্রতিনিধিদল। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে ওই প্রতিনিধি দলে ৭১ জন সদস্য রয়েছেন।
মধ্যপ্রাচ্যের সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনার আগে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতির পর এই আলোচনা শুরু হচ্ছে।
মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভ্যান্স। এছাড়া ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার মেয়ে-জামাতা জ্যারেড কুশনারও এই সফরে সঙ্গী হবে বলে জানা গেছে। বৈঠকের উদ্দেশে রওনা দেয়ার আগে ভ্যান্স সাংবাদিকদের বলেন, আমরা একটি ইতিবাচক আলোচনা করার চেষ্টা করব।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]