দেড় ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামের শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১২:২৫
দেড় ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামের শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট সংলগ্ন চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।


শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার পরপরই আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।


চট্টগ্রাম ফায়ার সার্ভিস জানায়, সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর দুই স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরে ঘন ধোঁয়ার কারণে এখনও সম্পূর্ণভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি। ভেতরে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে কাজ চলছে।


আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তদন্তের পর জানা যাবে বলেও জানান তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com