হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে পুড়ল বাড়ি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১১:২৩
হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে পুড়ল বাড়ি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।


এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, ইসরায়েলের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোতে এ হামলা চালানো হয়েছে।


এদিকে ইরানের প্রেস টিভি একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায়, একটি বাড়িতে আগুন লেগেছে। জ্বলছে বাড়িটি। সাত সেকেন্ডের ওই ভিডিওতে আরেকটি বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।


তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com