
‘এত অসহিষ্ণু হলে চলবে না মি. আবদুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট (এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ)।’ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে হাসনাত আবদুল্লাহকে এই পরামর্শ দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার (১০ এপ্রিল) তিনি এই কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল হঠাৎ পরিবর্তন করে বিল পাস করার প্রেক্ষিতে নাহিদ ইসলাম আপত্তি জানিয়েছেন। নাহিদ ইসলামের বক্তব্যের প্রেক্ষিতে আইনমন্ত্রী বক্তব্য শুনে স্পিকারের মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘অতীতের সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে কী ধরণের পরিবেশ ছিলো, কী ধরণের মনোভাব ছিলো সে তুলনায় বেশ ভালোভাবে এই সংসদ বেশ ভালোভাবে শুরু হয়েছে।’
এসময় হাসনাত আবদুল্লাহ অবাচনকিভাবে অসন্তোষ প্রকাশ করলে স্পিকার বলেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না মি. আবদুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে। এখানে মৌখিক কথা বলার সুযোগ খুবই কম। প্রয়োজন হলে নোটিশ দিবেন।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]