গাজায় আলজাজিরার গাড়ি লক্ষ্য করে ইসায়েলি হামলা, সাংবাদিক নিহত
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১১:২৮
গাজায় আলজাজিরার গাড়ি লক্ষ্য করে ইসায়েলি হামলা, সাংবাদিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে আলজাজিরার এক সাংবাদকি নিহত হয়েছে। এ নিয়ে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২৬২ জন সাংবাদিক নিহত হয়েছেন।


বুধবার (৮ এপ্রিল) গাজা সিটির পশ্চিমে উপকূলীয় আল-রাশিদ সড়কে চলাচলের সময় তার গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলার পরপরই গাড়িটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। খবর আল জাজিরার।


আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ হিসেবে নিন্দা জানিয়ে বলেছে, ‘এটি আন্তর্জাতিক আইন ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানিয়ে সত্যের কণ্ঠ রুদ্ধ করার ধারাবাহিক নীতির প্রতিফলন।’ গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২৬২ জন সাংবাদিক নিহত হয়েছেন। তারা এই ঘটনাকে পদ্ধতিগতভাবে ফিলিস্তিনি সাংবাদিকদের টার্গেট করে হত্যার অংশ” বলে আখ্যা দিয়েছে।


আল জাজিরার গাজা সিটির প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি বলেন, প্রধান সড়কে চলাচলের সময় একজন সাংবাদিকের নিহত হওয়া প্রমাণ করে যে, তথাকথিত যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে।


এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় এক লাখ ৭১ হাজার আহত হয়েছেন। যুদ্ধবিরতির পরও হামলা অব্যাহত থাকায় নতুন করে হতাহতের সংখ্যা বাড়ছে, যা পুরো অঞ্চলকে আরও অস্থির করে তুলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com