দেশে এলো আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহ আলমের মরদেহ
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪৮
দেশে এলো আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহ আলমের মরদেহ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে এসে পৌঁছেছে।


এমিরেটস এয়ারলাইন্সের ইক০৫৮২ ফ্লাইট‌যো‌গে শাহ আলমের মর‌দেহের কফিন বৃহস্প‌তিবার (৯ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।


এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তার মরদেহ গ্রহণ করেন।


আমিরাতের বাংলা‌দেশ দূতাবাসের তথ্যম‌তে, সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি শাহ আলম গত ১ এপ্রিল আমিরাতের ফুজাইরাস্থ দিব্বা এলাকায় স্থানীয় সময় ভোর ৬টায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নিহত হন।


পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের সাতজন প্রবাসীর মৃত্যুবরণ করেছেন। প্রবাসী কল্যাণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করে যাচ্ছে যাতে প্রবাসীরা নিরাপদে থাকতে পারে।’


তিনি আরও বলেন, ‘নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ কুমিল্লায় যাবে। সরকারি খরচে দাফন-কাফনের সব ব্যবস্থা হবে। পরিবারের কাছে কিছু চেক হস্তান্তর করা হচ্ছে। সরকার পাশে রয়েছে।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com